ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের হামলায় নিহত ২০
ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় অন্তত ২০ যোদ্ধা নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো অন্তত ৩২ জন।
পিএমএফ বলেছে, এটি প্রাথমিক হিসাব। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বাগদাদ, ওয়াসিত, নিনেভেহ, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা—এই সাতটি প্রদেশে তাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
