বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ব্যবসায়ী নিহত

সিলেটের সময় ডেস্ক :

 

রাজধানীর বংশালে মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় নাজমুল নামে আরও একজন দগ্ধ হয়েছেন।

আজ শুক্রবার সকালে বংশালের মুকিমবাজার শিয়াগলিতে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ারের গ্রামের বাড়ি যশোরের শর্শা উপজেলার আব্দুল খালেকের ছেলে। ঢাকায় বংশালের মুকিমবাজার শিয়া গলিতে থাকতেন তিনি।

উদ্ধারকারী হামিদুল ইসলাম বলেন, সকালের দিকে ওই দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হঠাৎ আগুন লেগে যায়। এতে দোকান মালিক দেলোয়ার ও নাজমুল দগ্ধ হন। দুজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হলে চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য