আমির খানের বিয়ের আংটি, মিলিয়নে একটা
মুম্বাইয়ের বান্দ্রার নিজের বাসায় আয়োজনটা ঘরোয়াই ছিল। কিন্তু বান্ধবী গৌরী স্প্র্যাটের সাথে বলিউড সুপারস্টার আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই।
লাক্সারি জুয়েলারি ব্র্যান্ড ‘কুইন’র ডিজাইন করা এই আংটিটির কেন্দ্রে আফ্রিকার মাদাগাস্কার থেকে আনা একটি অতি-বিরল প্রাকৃতিক রুবি রয়েছে।
অমিত কুমার জানান, বিরল রুবিটি সংগ্রহ করার পর তারা বিশেষ ডিজাইনে আংটিটি তৈরি করেন।
ঐতিহ্যবাহী রত্নখচিত আংটিগুলোর মতো এটি কোনো সাধারণ ব্যান্ডের ওপর সরাসরি বসানো নয়; বরং রুবিটিকে একটি মুকুটের মতো সোনার কাঠামোর ভেতরে বসানো হয়েছে। রুবিটিকে ক্যাবশন কাট দেওয়া হয়েছে, যা কোনো খাজকাটা ফিনিশের বদলে একটি মসৃণ ও গম্বুজাকৃতির পলিশ দিয়েছে। এটি এর গাঢ় রঙকে আরো ফুটিয়ে তোলে এবং একটি উজ্জ্বল আভা প্রদান করে। খুঁটিনাটি বিবরণ দিয়ে কুমার জানান যে, চুনিটিকে একটি খাঁজকাটা সোনার গ্যালারি ধরে রেখেছে, যা মুকুটের মতো সূক্ষ্ম চূড়ায় রূপ নেওয়ার পর নিখুঁত কারুকাজে মিশে গেছে। যার চারপাশে খচিত রয়েছে ৪০টি আসল প্রাকৃতিক হীরা।
এই নির্মাণ শৈলীটি ঐতিহাসিকভাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এবং রাজ্যাভিষেকের অলঙ্কারের সাথে জড়িত। মাদাগাস্কারের বিরল রুবি, হিরের সূক্ষ্ম কাজ এবং বিস্তৃত কারুকার্যের এই বিশেষ আংটিটিকে একটি উচ্চমানের পারিবারিক ঐতিহ্য হিসেবে ডিজাইন করা হয়েছে, যা রাজকীয় আভিজাত্য ও বিরল শিল্পশৈলী ফুটিয়ে তোলে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে ঐতিহ্যকে ধরে রাখবে।
আংটিটির দাম সম্পর্কে অমিত কুমার কিছু বলেননি। ধারণা করা হচ্ছে, রুবি সংগ্রহ থেকে ফিনিশিং পর্যন্ত নিবিড় পরিচর্যায় যা তৈরি হয়েছে, তা আসলে অমূল্য। এটি একটি রাজকীয় পারিবারিক ঐতিহ্য, এর বাজারমূল্য যাচাই সম্ভব নয়।
