ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

 আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

শান্তিচুক্তি সইয়ের পরও ইরানে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে ইরানি কর্মকর্তাদের হত্যারও হুমকি দিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চুক্তির শর্ত না মানলে আবারও ইরানের ওপর বোমা হামলা চালানো হতে পারে।

সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটি একটি সমঝোতা স্মারক। তারা যদি চুক্তি লঙ্ঘন করে, তাহলে আমরা তাদের ওপর ব্যাপক বোমা হামলা চালাব।

তারা যদি ঠিকভাবে আচরণ না করে, তাহলে আবার বোমা হামলা শুরু হবে।’ 

ইরানিদের ‘বুদ্ধিমান মানুষ’ অভিহিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আগামী ৬০ দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য কাজ করবেন।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ শেষ করার এই সমঝোতা স্মারকে ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

এ বিভাগের অন্যান্য