নিউইয়র্কে সাবেক মেয়র বদরউদ্দিন কামরানের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী পালন।
শেখ শফিকুর রহমান, নিউইয়র্ক.
নিউইয়র্কের ব্রঙ্কসে শ্রদ্ধা নিবেদন করে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র জননেতা মরহুম বদরুদ্দীন আহমেদ কামরানের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
গত ১৫ই জুন সোমবার বিকেলে যুক্তরাষ্ট্র বদরুদ্দিন আহমেদ কামরান স্মৃতি পরিষদের উদ্যোগে ব্রঙ্কসের বাংলাবাজারের হাসান চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেহেদী কাবুল ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা।
বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল,যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ,ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,মদনমোহন কলেজের সাবেক ভিপি ও সাবেক ইউপি চেয়ারম্যান এডভোকেট শেখ মখলু মিয়া।
সভায় বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ নেতা শ্যামল চন্দ্র চন্দ,সাবেক ইউপি চেয়ারম্যান আবু লেইছ চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ,যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক ছাদেকুর রহমান,যুবলীগ নেতা রিটন সরকার,শাহীনুল ইসলাম,জহুরুল ইসলাম,এডভোকেট রেদোয়ান ইসলাম,জাবেদ আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা সাবেক মেয়র মরহুম বদরুদ্দীন আহমেদ কামরানের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
তারা বলেন সাবেক মেয়র বদরউদ্দিন কামরান সিলেটের মাটি ও মানুষের নেতা ছিলেন।শহরের মানুষের প্রতি তার যে ভালোবাসা ছিল তা কখনো ভাষায় প্রকাশ করার মতো নয়।সিলেট বাসী আজীবন তার অবদানের কথা স্মরণ করবেন।
পরিশেষে মরহুম বদরুদ্দীন আহমেদ কামরানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়।সেই সাথে তার পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
