মাজার জিয়ারতের মধ্য দিয়ে সিলেট সফর শুরু প্রধানমন্ত্রীর

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টায় এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি মাজারে গিয়ে তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করেন। এসময় সিলেট বিএনপির নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।
এর আগে বৃষ্টি উপেক্ষা করে সকাল ১০টায় বিমানের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম সিলেট সফর হওয়ায় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
সফরসূচি অনুযায়ী, তিনি সুরমা নদীর তীরের চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন, কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খনন কাজের উদ্বোধন এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির উদ্বোধনসহ একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেওয়ার কথাও রয়েছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মাধ্যমে সিলেটের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।

এ বিভাগের অন্যান্য