বাদ দেওয়া হলো ফেরদৌসকে
২০১৮ সালে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৮ সালে। সাত বছর নানা বাধা ও অনিশ্চয়তার পর আবার নতুন উদ্যোগে শুটিং শুরু হতে যাচ্ছে। তবে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ আর থাকছেন না এই প্রজেক্টে– এমনটাই জানালেন নির্মাতা আরিফুর জামান আরিফ।
সিনেমাটিতে জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের পাশাপাশি তাঁর সৃষ্ট চরিত্রগুলোর উপস্থিতি থাকছে গল্পে।
এরপর ফেরদৌস রাজনীতিতে ব্যস্ত হওয়ায় সিনেমায় অভিনয় থেকে দূরে ছিলেন।
সিনেমার শুটিং নিয়ে আরিফ বলেন, ‘ফেরদৌস ভাই অনেক দিন সিনেমায় কাজ করছেন না। তাঁর সঙ্গে শুটিংয়ের জন্য যোগাযোগের চেষ্টা করেছিলাম।
তিনি আরও বলেন, ‘বছরের শেষ দিকে নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে শুরু হবে বাকি শুটিং। অনেক আশা নিয়ে সিনেমাটি শুরু করেছিলাম। সিনেমাটি ঠিকঠাকভাবে এখনও করতে পারিনি। আশা করছি, নতুন আয়োজনে সিনেমাটি ভালোভাবেই শেষ করতে পারব।’
