সারজিস আলমের অনুষ্ঠান ঘিরে ককটেল নিক্ষেপ
বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয় সভায় চলাকালে মিলনায়তনের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সভায় দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম উপস্থিত ছিলেন।
সোমবার (২০ অক্টোবর) বগুড়ায় বগুড়া শহরের জেলা পরিষদ মিলনায়তন এলাকায় এই ককটেল নিক্ষেপ করা হয়।
স্থানীয়রা ও এনসিপি নেতারা জানিয়েছেন, জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির একটি অনুষ্ঠান চলছিল।
পরে সারজিস আলম ও তার সঙ্গীরা নিরাপদ স্থানে আশ্রয় নেন।
