গাজীপুরে অটোরিকশা-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারে তিনজনসহ চারজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ফুলবাড়িয়া বড়চালা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন বগুড়ার ধনুট উপজেলার সাংইশ্বরঘাট এলাকার সাবেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫), তার স্ত্রী নাসরীন নাহার (৩০) ও তার ছেলে এবং গাজীপুরের মাওনার কেউরা এলাকার মৃত ওমর আলী ছেলে শফিকুল ইসলাম (৫৫)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মাওনা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কালিয়াকৈরে আসছিল।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতদের মধ্যে তিনজনই একই পরিবারের।
