জামিনের পর সিরাজগঞ্জে সাবেক এমপি আজিজকে মারধর করে থানায় সোপর্দ
সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে কারাগারের সামনের রাস্তা থেকে ধরে নিয়ে মারধরের পর পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তাঁকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশে সোপর্দ করা হয়।
তবে কোন মামলায় তাঁকে আটক করা হলো বা আবারও কারাগারে পাঠানো হবে কি না, সে বিষয়ে রাত ১০টা পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে রাত পৌনে ৮টার দিকে জেলা কারাগার থেকে জামিনে ছাড়া পান অধ্যাপক ডা. আব্দুল আজিজ।
