গাইবান্ধায় আ. লীগের ২ নেতা গ্রেপ্তার
ডেভিল হান্ট অপারেশনে গাইবান্ধায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ এপ্রিল) শহরের একোস্টেট পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মতিন বিহারীর ছেলে খান মো. সাঈদ হোসেন জসিম (৪৫) এবং গাইবান্ধা শহরের একোয়াস্টেট পাড়ার মৃত মন্টু মিয়া ছেলে ও গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু (৪৮)।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের উসকানিমুলক পোস্ট এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধে সক্রিয় থাকার অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সারাদেশে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা গাইবান্ধা জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার অন্যতম আসামি।
