‘ছাত্র-জনতা-সমন্বয়ক’ পরিচয়ে কিছু দুর্বৃত্ত ডাকাতি-লুটপাটে জড়িয়ে পড়েছে : ইশরাক
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ছাত্র-জনতা’ অথবা ‘সমন্বয়ক’ পরিচয়ে কিছু দুর্বৃত্ত দেশব্যাপী ডাকাতি, লুটপাট ও দখলদারিতে জড়িত হয়ে পড়েছে।’ আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এসব কথা লিখেছেন।
ওই পোস্টে তিনি আরো লিখেছেন, ‘কখনো এরা রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করছে এবং কখনো এরা ভাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতে যাচ্ছে। এদের কঠোর হস্তে দমন করার আহ্বান জানাচ্ছি।
এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনের ফেসবুক পোস্টে কমেন্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। কমেন্টে তিনি লিখেছেন, ‘একইভাবে যারা দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারি, লুটপাট করছে তাদেরও কঠোর হস্তে দমন করতে হবে।’
