খেজুরের রস খেতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা খেজুরের রস খেতে যাচ্ছিল বলে জানা গেছে।
নিহতরা হলেন, উপজেলার পোনা এলাকার বিষ্ণুদাসের ছেলে দিপু দাস (১৮), একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)।
