কলেজের ডিজিটাল বোর্ডে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’
নড়াইলের লোহাগড়ায় কলেজের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের একটি বার্তা দেখা গেছে। বার্তায় বলা হয়েছে, ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে।’
গতকাল শনিবার (৪ জানুয়ারি) লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ডিজিটাল বোর্ডে হঠাৎ ভেসে ওঠে এ বার্তা। এ ছাড়া ডিজিটাল বোর্ডে আরো ভেসে ওঠে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনা জানান, সেনাবাহিনীর সদস্যরা চলে গেছেন। পুলিশ প্রশাসন বিষয়টি তদন্ত করছে।
সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের এমন প্রচারে রাজনৈতিক মহলে ও প্রশাসনে তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
