নামাজ পড়ে ফেরার পথে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে বিএনপির এক কর্মীকে গুলির পর জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুজায়েতপুর গ্রামের সুজায়েতপুর পূর্ব জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন ওরফে ছালি কবির (৩৫) একই ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের মৃত নুরনবীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছালি কবির স্থানীয় বিএনপির ওয়ার্ড পর্যায়ের একজন সক্রিয় কর্মী ছিলেন।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.আব্দুল্লাহ-আল-ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। আশা করছি অল্প সময়ের মধ্যে হত্যার কারণ জানাতে পারব।
