পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
বাংলাদেশ পুলিশের আরো ৯ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক নয়টি প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
অবসরে যাওয়া সবাই সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। এর আগেও অন্তর্বর্তী সরকার কয়েক ধাপে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- বিএমপির সহকারী পুলিশ কমিশনার এম আর শওকত আনোয়ার ইসলাম, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. সেলিম হোসেন, এসএসএফের সহকারী পুলিশ সুপার মো. এনায়েত হোসেন, র্যাবের সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. মতিউর রহমান, র্যাবের সহকারী পুলিশ সুপার মো. নাসির উদ্দিন ভূঁয়া, র্যাবের সহকারী পুলিশ সুপার মো. জামাল উদ্দিন, এপিবিএনের সহকারী পুলিশ সুপার জোবাইরুল হক এবং শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন।
