পাকিস্তানে শিয়া-সুন্নি সহিংসতায় নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

পাকিস্তানের খুররাম জেলায় সহিংসতা থামছেই না। গতকাল শনিবার রাতভর সশস্ত্র সুন্নি এবং শিয়া দলগুলোর মধ্যে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৫ জন।

পাকিস্তানের এই অঞ্চলে শিয়া সংখ্যালঘু ও সুন্নি সংখ্যাগরিষ্ঠদের মধ্যে একাধিকবার সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনা ঘটেছে। গত কয়েক মাসে এই ধরনের সহিংসতায় আরও অনেক হতাহতের ঘটনা ঘটেছে।

শুক্রবার একদল সশস্ত্র ব্যক্তি বাগান এবং বাচা কোট শহরে দোকান, বাড়ি এবং সরকারি প্রতিষ্ঠানে আগুন দেয়ার পর নতুন করে সহিংসতা শুরু হয়। নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন, আলিজাই ও বাগান গোত্র কুর্রাম এলাকায় গোলাগুলি করছিল। তিনি বলেন, ‘উত্তেজনা ছড়িয়ে পড়ায় কুর্রামে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দুই পক্ষই ভারী ও স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালাচ্ছে।’

কয়েকদিন আগেই খাইবার পাখতুনখোয়ার একটি মহাসড়কে শিয়া মুসলিমদের বহনকারী যানবাহন লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি চালায়। এই হামলায় অন্তত ৪২ জন নিহত হন।এখনো কেউ এই হামলার দায় স্বীকাীকার করেনি।

এ বিভাগের অন্যান্য