লেবাননে ইসরায়েলের হামলায় স্ত্রী-সন্তানসহ হামাস নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

লেবাননের ত্রিপোলিতে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরাইলের হামলায় হামাস নেতা সাইদ আতাল্লাহ স্ত্রী-সন্তানসহ নিহত হয়েছেন। আজ শনিবার হামাস-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ফিলাস্টেন এ তথ্য জানিয়েছে।

ফিলাস্টেনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সাইদ আতাল্লাহ তার পরিবারের তিন সদস্যসহ উত্তর লেবাননের ত্রিপোলিতে বেদদাউই ফিলিস্তিনি শরণার্থী শিবিরে থাকতেন। সেখানে করা ইসরায়েলের হামলায় স্ত্রী-সন্তানসহ তিনি নিহত হয়েছেন।

অন্যদিকে, লেবাননের দৈনিক আন-নাহার বলছে, নিহতদের মধ্যে সাইদ আতাল্লাহ, তার স্ত্রী ও দুই সন্তান রয়েছেন। ইসরাইলি ড্রোন হামলায় আতাল্লাহ এবং তার পরিবার যে অ্যাপার্টমেন্টে থাকতেন তা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

তবে হামাস আনুষ্ঠানিকভাবে এখনো আতাল্লাহর নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেনি। তবে হামাসের ঘনিষ্ঠ সংগঠন ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) বলেছ, আতাল্লাহ তার স্ত্রী ও দুই মেয়েসহ নিহত হয়েছেন।

এ বিভাগের অন্যান্য