এবার বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে শিশু নিহত, গুলিবিদ্ধ ৩
ঠাকুরগাঁওয়ের ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে ১৪ বছর বয়সী এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। এ ছাড়া গুলিতে আহত হয়েছেন আরো তিনজন।
নিহত ওই শিশুর নাম জাম্বু বলে জানা গেছে।
জানা গেছে, উপজেলার ধনতলা ইউনিয়নের বটতলী ঠুমনিয়া গ্রামের মহাদেব, দরবারু ও মহাদেবের ছেলে জাম্বুসহ ১০-১২ জন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।
ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী নিহত ও গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
