আম্বরখানায় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় মামলা, সাবেক প্রতিমন্ত্রী-এমপি আসামি

সিলেটের সময় ডেস্ক :

 

হাসিনা সরকার পতনের পর  সিলেটের বিভিন্ন আদালতে এ পর্যন্ত ৬টি মামলা দায়ের করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের সময় সাংবাদিক ও বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা দুটি এবং পুলিশে ও আওয়ামী লীগের হামলা-গুলির অভিযোগ আরও ৪টি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে ৪ আগস্ট মহানগরের আম্বরখানা ও সাপ্লাই এলাকায় ছাত্র-জনতার অভিযোগে  সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে একটি মামলা দায়ের করেছেন ইলক্ট্রিক সাপ্লাই (কলবাখানি) ব্লক-এ এর জালালী-৬১ নং বাসার বাসিন্দা খোরশেদ আলম (৩০)।

মামলায় তিনি সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও এমপি শফিউল আলম চৌধুরী নাদেলসহ ৪৭ জনের নাম উল্লেখ করেছেন। আরও আসামি করেছন অজ্ঞাত ২০০-৩০০ জনকে।

মামলা দায়েরের বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. আব্দুল হান্নান।

এ বিভাগের অন্যান্য