আম্বরখানায় ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে মামলা

সিলেটের সময় ডেস্ক :

 

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে  সিলেট নগরের আম্বরখানা ও সাপ্লাই এলাকায় ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে সিলেটের আদালতে আরেকটি মামলা হয়েছে।

বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে একটি মামলা দায়ের করেছেন ইলক্ট্রিক সাপ্লাই (কলবাখানি) ব্লক-এ এর জালালী-৬১ নং বাসার বাসিন্দা খোরশেদ আলম (৩০)।

মামলায় তিনি সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও এমপি শফিউল আলম চৌধুরী নাদেল, জাসদ নেতা লোকমান আহমদসহ ৪৭ জনের নাম উল্লেখ করেছেন। আরও আসামি করেছন অজ্ঞাত ২০০-৩০০ জনকে।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. আব্দুল হান্নান।

এ বিভাগের অন্যান্য