সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের বিবৃতি

সিলেটের সময় ডেস্ক :

 

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় আমরা শঙ্কিত। আমরা সংস্কৃতিকর্মীরা সবসময় যে কোনও যৌক্তিক আন্দোলনের সঙ্গে ছিলাম,আছি এবং থাকবো। মহান মুক্তিযুদ্ধের চেতনা,বাঙালি জাতীয়তাবাদ এবং বাঙালির অধীকার আদায়ের প্রশ্নে আমরা সবসময় আপোষহীন।

দেশের চলমান কোটা সংস্কার আন্দোলনে সংস্কৃতিকর্মীরা শিক্ষার্থীদের আবেগ-অনুভুতির বিষয়ে শ্রদ্ধাশীল। কিন্তু কোনও হতাহতের ঘটনা মেনে নেওয়া যায়না। যেকোন আন্দোলনে সাংঘর্ষিক রূপ নেওয়াটা ভালো খবর নয়। আমরা চিন্তিত এবং উদ্বিগ্ন। সংঘর্ষে নিহত সকল ছাত্রদের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবী করছি।

সম্মিলিত সাংস্কৃতিক জোট  সিলেট মনেকরে  বিচারাধীন বিষয়টি আদালতের মাধ্যমে সামাধানের চেষ্টা করা এবং আন্দোলনের বিষয়টি আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে দ্রুত সামাধানের পথ এখনও খোলা রয়েছে।

এ বিভাগের অন্যান্য