৮ জুলাই চট্টগ্রামে সমাবেশ করবে বিএনপি
বৃষ্টির কারণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত চট্টগ্রামে বিএনপির সমাবেশ স্থগতি করা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এই সমাবেশটি আগামী ৮ জুলাই বিকাল ৩টায় নাসিমন ভবনের সামনের সড়কে অনুষ্ঠিত হবে।
বিএনপির সাংগঠনিক (চট্টগ্রাম বিভাগ) সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সোমবার একটি সমাবেশ হওয়ার কথা ছিলো চট্টগ্রাম।
বিএনপি নেতারা জানিয়েছেন, সমাবেশে প্রধান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকারা কথা ছিলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর।
