ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে আগামী ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এবারও ঈদের অগ্রিম টিকিট পুরোপুরি অনলাইনে বিক্রি হবে।
আজ মঙ্গলবার (২৮ মে) রেলপথ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী এসব তথ্য জানান।
বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে সব মিলে ২০টি অর্থাৎ ১০ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে।
এ ছাড়া, যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজ করতে। পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচলা করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হতে পারে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, পশ্চিমাঞ্চলে কোরবানির পশু পরিবহনের জন্য ১২ থেকে ১৪ জন পর্যন্ত ক্যাটল ট্রেন পরিচালনা করা হবে। একই সঙ্গে পূর্বাঞ্চলে কোরবানির পশু পরিবহনের জন্য ১২ জুন ক্যাটাল ট্রেন পরিচালনা করা হবে।
