কুলাউড়ায় ঝড়ে গাছ পড়ে নারীর মৃত্যু
সিলেটের সময় ডেস্ক :
মৌলভীবাজার কুলাউড়ায় ঝড়ে ভেঙে পড়া গাছের নিছে চাপাপড়ে সাজনা আক্তার (৩০)এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার ২৫মে সন্ধ্যার দিকে উপজেলার সীমান্তবর্তী শরিফপুর ইউনিয়নের পূর্বভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ সাজনা ৩ সন্তানের জননী তিনি ওই গ্রামের ওমান প্রবাসী মাহবুবর রহমান মাহবুবের স্ত্রী।
ঘটনার সততা নিশ্চিত করে প্রবাসী মাহবুবের ভাগনা রুহুল আমিন দৈনিকসিলেট ডটকমকে বলেন শনিবার সন্ধ্যার কিছু আগে হঠাৎ ঝড় তুফান বৃষ্টি শুরু হলে বাড়ীর উঠানে থাকা কাপড় গুলো তুলতে যান তার মামী সাজনা আক্তার তখন আকস্মিক ভাবে ঝরে ভেঙে পড়া একটি গাছের নিছে পড়ে যান তখন ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
রুহুল আমিন আরো বলেন খবর পেয়ে তার মামা ওমান থেকে রবিবার দেশে ফিরে বিকেলে দাফনকাজ সম্পাদক করেন।
