অধ্যাপককে মারধর, ছাত্রলীগ নেতা বহিষ্কার

সিলেটের সময় ডেস্ক :

 

চন্দনাইশে কলেজের অধ্যাপককে মারধরের অভিযোগে গাছবাড়িয়া সরকারি কলেজের ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সাফাতুন নুর চেৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার যুগান্তরে ‘চন্দনাইশে কলেজ অধ্যাপককে ছাত্রলীগ নেতার কিল-ঘুসি, হাসপাতালে অফিস সহায়ক’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সবার দৃষ্টিগোচর হলে বাংলাদেশ ছাত্রলীগ নির্বাহী সংসদ এ সদ্ধিান্ত গ্রহণ করেন।

জানা যায়, সাফাতুন নুর চৌধুরী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। বৃহস্পতিবার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে শ্রেণি কার্যক্রম চলাকালে ছাত্রলীগ নেতা সাফাতুন নুর সহযোগী অধ্যাপক ড. কেএম আতিকুর রহমানকে একটি নষ্ট ফ্যান দেখিয়ে ঠিক করার কথা বলেন।

ড. আতিকুর ফ্যানটি নতুনভাবে লাগাবেন বলে জানান। সাফাতুন এ কথা শুনে পর্দার

পাইপ খুলে ফ্যানে আঘাত করেন। এ আঘাত সেমিনারে কর্তব্যরত অফিস সহায়ক প্রযুক্ত পালের মাথায় লাগে। পরে অধ্যক্ষকে বিষয়টি অবগত করার সময় ছাত্রলীগ নেতা সাফাতুন কক্ষে ঢুকে উপস্থিত শিক্ষকদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সহযোগী অধ্যাপক ড. আতিকুরকে অশ্রাব্য ভাষায় গালাগালসহ কিল-ঘুসি মারতে থাকেন।

এ বিভাগের অন্যান্য