৪ দশক পর কানের মঞ্চে ‘গডফাদার’ নির্মাতা কপোলা
‘গডফাদার’ ট্রিলজির পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলা। ৮৫ বছরের এই পরিচালককে পেয়ে রীতিমতো হুলুস্থুল। আগের দিন তাঁর ‘মেগালোপলিস’-এর প্রদর্শনী হলো উৎসবের মূল প্রতিযোগিতায়। গতকাল সিনেমার দুই অভিনেত্রীকে (অব্রে প্লাজা ও নাতালি ইমানুয়েল) নিয়ে এলেন ফটোকলে।

এরপর দর্শক সারিতে থাকা নিজের পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দেন ফ্রান্সিস ফোর্ড কপোলা। তবে তিনি বলেন, “তারাই একমাত্র নয়, সিনেমাটির অসাধারণ অভিনেতা-অভিনেত্রীসহ সংশ্লিষ্ট সবাই আমার পরিবার। যেমন স্থপতি চেজার কাতিলিনা (মেগালোপোলিস সিনেমার প্রধান চরিত্র) বলেছেন, আমরা সবাই এক পরিবার। তোমরা সবাই আমার কাজিন। আমরা এক।
এবারের মূল প্রতিযোগিতায় রয়েছে ২২টি চলচ্চিত্র। এরমধ্যে পল শ্রেডারের ‘ও কানাডা’র অভিনেতা রিচার্ড গেয়ার ‘মেগালোপলিস’-এর প্রিমিয়ার দেখেছেন। অস্কারজয়ী ফ্রান্সিস ফোর্ড কপোলার সামনের সারিতে বসেন তিনি। নির্মাতার গালে চুম্বনের পর তাকে অভিনন্দন জানান এই তারকা।
