স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর ফের অস্ত্রোপচার
আততায়ীর গুলিতে আহত স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিৎসোর আরেকটি অস্ত্রোপচার করা হয়েছে। এই অস্ত্রোপচার তাঁর সেরে ওঠার সম্ভাবনা বাড়িয়ে তুলেছে বলে দেশটির উপপ্রধানমন্ত্রী টমাস তারাবা জানিয়েছেন। তবে ফিৎসোর অবস্থা এখনো গুরুতর বলে জানিয়েছেন তিনি। গত বুধবার আততায়ীর গুলিতে গুরুতর আহত হন রবার্ট ফিৎসো।
সূত্র : আলজাজিরা
