চুরির টাকায় প্রাইভেট কার ভাড়া করে বান্ধবী নিয়ে ঘোরেন হৃদয়
চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় এক শিক্ষকের বাসায় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি করে নিয়ে যাওয়া স্বর্ণ, চোরাই কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) বিষয়টি জানিয়েছেন চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল হাসান। তিনি বলেন, বুধবার রাতে রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো বলেন, হৃদয়, মুন্না ও রবিন বন্ধু। তারা চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় দিনে ও রাতের বেলা ঘোরাফেরা করেন।
