পশ্চিমবঙ্গের মালদহে বজ্রপাতে ১১ জনের মৃত্যু
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিন নাবালক ও দুই যুবক রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে বজ্রপাসহ বৃষ্টি শুরু হলে তারা মারা যায়। স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদন এসব তথ্য জানিয়েছে।
