সাবেক প্রেমিকার স্পর্শকাতর ছবি ছড়ানো আসামিকে পুলিশে দিলেন হাইকোর্ট
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি এক তরুণকে জামিন না দিয়ে পুলিশে দিয়েছেন হাইকোর্ট। আসামির নাম মো. পলাশ মিয়া (২৬)। তার বাড়ি ব্রাহ্মনবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামে।
আসামির আগাম জামিনের আবেদন খারিজ করে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার (৯ মে) এ আদেশ দেন।
পরে আইন কর্মকর্তা মাসুদ রুমি কালের কন্ঠকে বলেন, ‘ফেসবুকের মাধ্যমে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আসামি। সম্পর্কের কোনো এক পর্যায়ে গোপনে মেয়েটির ব্যক্তিগত ও তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে তা সংরক্ষণ করেছিলেন আসামি পলাশ মিয়া।
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গত বছর ২০ নভেম্বর মেয়েটির মা আখাউড়া থানায় মামলা করেন। মো. পলাশ মিয়া (২৬) ও হৃদয় চৌধুরী (২৭) ছাড়াও অজ্ঞাতনামা সহযোগীর কথা উল্লেখ করা হয় মামলায়।
