ব্রাজিলে ব্যাপক বৃষ্টি ও বন্যা: নিহতের সংখ্যা বেড়ে ৩৯
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্র্যান্ডে ডো সুলে ঝড়ের পরে প্রবল বর্ষণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। স্থানীয় কর্তৃপক্ষ গতকাল শুক্রবার (৩ মে) এ খবর জানিয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।
