উত্তরাঞ্চলে ফের শীতের দাপট, বিপর্যস্ত জনজীবন
রংপুরসহ উত্তরাঞ্চলে আবারো জেঁকে বসেছে শীত। কুয়াশা ও উত্তরের ঠাণ্ডা বাতাসে বিপর্যস্ত এ অঞ্চলের জনজীবন। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তীব্র শীতে তেমন কোনো কাজ পাচ্ছেন না তারা।
রবিবার সকালে রংপুরে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ। এই জেলায় সকালে রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
