দিরাইয়ে ইয়াবাসহ যুবক আটক
নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে ৩৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে দিরাই পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম শাহিনুর মিয়া (৩৪)। তিনি উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের আলী হোসেনের পুত্র।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেবপ্রিয় পন্ডিত, এএসআই সুমন অধিকারীসহ পুলিশের একটি দল দিরাই বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ শাহিনুর মিয়াকে আটক করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
