বিদ্যুতের তারে স্বামী, বাঁচাতে গিয়ে স্ত্রীরও মৃত্যু
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মইন উদ্দিন (৬৫) ও স্ত্রী হেছনু বিবির (৫৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে উপজেলার দক্ষিণ সাগরনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জুড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ সাগরনাল গ্রামের বাসিন্দা মৃত আরজিদ আলীর পুত্র মইন উদ্দিন বাড়ির পাশে সুপারি গাছের ডাল কাটতে যান। তখন অসাবধানতাবশত গাছের ডাল পল্লী বিদ্যুতের লাইনের ওপরে পড়ে গেলে মইন উদ্দিন বিদ্যুতের লাইনের সাথে জড়িয়ে যান।
জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই নেওয়ার জন্য পরিবার আবেদন করেছেন। বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
