ঈদ উপলক্ষে ৯ এপ্রিল থেকে পাওয়া যাবে নতুন নোট
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৯ এপ্রিল থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। আর ১৭ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) সাধারণ মানুষ নতুন এ নোট বিনিময় করতে পারবেন।
বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্স থেকে এ তথ্য জানানো হয়।
