এবার ইফতার পার্টি নিয়ে কটাক্ষের শিকার রাখি সাওয়ান্ত

সিলেটের সময় ডেস্ক :

 

বিতর্ক আর সমালোচনা যেন সমার্থক শব্দ হয়ে উঠেছে রাখি সাওয়ান্তের জন্য। নিজের জীবন, অভিনয় জীবন, ব্যাক্তিগত জীবন, সবকিছুতেই নাটকের শেষ নেই রাখির। ‘ড্রামা কুইন’ হিসেবে খ্যাত রাখি সাওয়ান্ত এবার নতুন করে সমালোচনার মুখে। শনিবার রোজা রাখলেন রাখি। আয়োজন করলেন ইফতার পার্টিরও। সেখানে হিজাব পরে নজর কাড়তেই চরম ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হলেন অভিনেত্রী। দমকা হাওয়ায় উড়ে যাচ্ছে রাখির হিজাব। পাপারাৎজির ক্যামেরায় সেই ছবি ধরা পড়তেই ভাইরাল হয়। নেটিজেনদের কটাক্ষ, আগে হিজাবটা ঠিক করে সামলাতে শিখুন।’

রাখি সাওয়ান্তের বাড়ির ইফতার পার্টির ভিডিও ঘুরছে অনলাইনে। বন্ধুবান্ধবদের সঙ্গে এই পার্টির আয়োজন করেছেন রাখি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, আপাদমস্তক সম্পূর্ণ কালো পোশাকে ঢাকা রাখি। সামনে থালায় সাজানো ফল ও অন্য খাবার। মুখে খাওয়া তোলার আগে প্রার্থনাও করতে দেখা যায় ড্রামা কুইন রাখি সাওয়ান্তকে।

সোশাল মিডিয়ায় ইফতার পার্টির ভিডিও ভাইরাল হতেই এক নেটিজেন লেখেন, “উনি তো কখনও খ্রীষ্টান হয়ে যান তো কখনও আবার মুসলিম। যেটা করে সুখী থাকেন।” অন্য এক নেটিজেন লেখেন, “যাই করুক হৃদয়টা পরস্কার থাক। সব নাটক একরকম। শুধু নাটকীয়তার ধরণটা আলাদা।”

উল্লেখ্য, জীবনের প্রথম রোজা পালনের ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন রাখি সাওোন্ত। ক্যাপশনে লিখেছিলেন, “আমার প্রথম রোজা।”  আদিল দুরানির সঙ্গে বিয়ের ছবি পোস্ট করেছিলেন রাখি। যদিও এরপর সেই বিয়ে নিয়ে অনেক জলঘোলা হয়েছে। রাখিকে স্ত্রী মানতে মানতে অস্বীকার করেছিলেন আদিল। পরে চাপের মুখে সব সত্যি স্বীকার করে নিয়েছিলেন তিনি। এরপর শুরু হয়েছিল নতুন নাটক। সামনে আসে আদিলের বিবাহ বর্হিভূত সম্পর্ক। রাখিকে তিনি মারধর করার অভিযোগে থানায় আদিলের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেন রাখি।

শুধু তাই নয় আদিলের বিরুদ্ধে ইরানি নারীকে ধর্ষণের অভিযোগও ওঠে। উল্লেখ্য, ২০২২ সালেই আদিলের সঙ্গে আইনি বিবাহ সেরেছিলেন রাখি। দীর্ঘ বেশ কয়েকদিন তা গোপনেই রেখেছিলেন অভিনেত্রী।

এ বিভাগের অন্যান্য