দাউদকান্দিতে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ২

সিলেটের সময় ডেস্ক :

 

কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় একটি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরো এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপজেলার রায়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের দ্রুতগামী একটি বাস রায়পুর এলাকা দিয়ে যাওয়ার সময় মালিখিল থেকে ফিডার রোড দিয়ে আসা একটি অটোরিকশা মহাসড়কে উঠতে গিয়ে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-চুমড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা জোৎস্না বেগম (৫২) নামে এক নারী ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেক যাত্রী ইয়াকুব আলী (৩০)। আশঙ্কাজনক অবস্থায় অটোরিকশাচালক মাজারুল ইসলাম এবং নিহত জোৎস্না বেগমের নাতনি নুসরাত জাহানকে (৭) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত জোৎস্না বেগম দ্বেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের কাসেম মিয়ার স্ত্রী।

 

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিশা পরিবহনের বাসটি পুলিশি হেফাজতে রয়েছে।

এ বিভাগের অন্যান্য