ট্রাকের ধাক্কায় ছেলের মৃত্যু, বাবা হাসপাতালে

সিলেটের সময় ডেস্ক ঃ

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় মো. আলিম (১৮) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর আরোহী মো.জাহির (৪৫)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার মুসলিমপুর বাজার চার রাস্তার মোড় এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত আলিম ও আহত জাহির তারা বাবা-ছেলে। ঘটনার পর এলাকাবাসী পাথরবাহী ট্রাক ও চালককে আটক করে পুলিশে দিয়েছে।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইন্দ্রজিৎ বর্মন বলেন, সোনা মসজিদ স্থলবন্দর ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জ সদরগামী ট্রাকটি জমি থেকে বাড়ি ফেরার পথে বাইসাইকেল আরোহী বাবা-ছেলেকে ধাক্কা দেয়। এতে তারা দুজনেই আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ছেলে আলিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য