তাবলিগ জামাতে গিয়ে পুকুরে ডুবে যুবকের মৃত্যু
ঠাকুরগাঁও থেকে বরগুনার তালতলীতে তাবলিগ জামাতে গিয়ে পানিতে ডুবে মো. হোসাইন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মার্চ) দুপুরে তালতলী উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
তাবলিগ জামাতের সঙ্গীর আব্দুল বাকি জানান, দুপুরের দিকে মো. হোসাইন আমাদের তাবলিগ জামাতে আসা দুই সঙ্গীর সঙ্গে গোসল করতে উপজেলা পরিষদের পুকুরে নেমে ডুবে যায়। সঙ্গীরা বিষয়টি টের পেয়ে স্থানীয় প্রশাসনকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা হোসাইনকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
