রাউজানে তিন পরিবারের ঘর পুড়ল আগুনে

সিলেটের সময় ডেস্ক ঃ

 

চট্টগ্রামের রাউজানের ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) রাত সোয়া ১১টায় ৫ নম্বর ওয়ার্ডের পাঁচখাইন গ্রামের পশ্চিম নাথপাড়া নারায়ন প্রসাদ নাথের বাড়ির তিনটি ঘরে আগুন লেগে সবকিছু পুড়ে যায়। এতে কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন। সম্প্রতি ওই এলাকায় আরো একটি আগুনের ঘটনায় ১১টি ঘর পুড়ে যায়।

ইউপি চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন অভিসহ অনেকে বলেন, রান্নাঘরের লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে একে একে বাড়িটির রূপায়ন কান্তি নাথ, রুমা দেবী ও স্বপন নাথের তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। অবশ্য তার আগে স্থানীয়দের প্রচেষ্টায় আগুনের ভয়াবহতা কিছুটা কমে আসে।

 

রাউজান ফায়ার স্টেশন অ্যান্ড ডিফেন্স সার্ভিসের ইনচার্জ নজরুল ইসলাম ঘটনার সত্যত্য নিশ্চিত করেন বলেন, ঘটনাস্থল আমাদের কাছ থেকে দূরে হওয়ায় কালুরঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান।

আগুনের খবরে তাৎক্ষণিকভাবে উপস্থিত হন ১৪ নম্বর বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক আরিফুল আলম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি প্রকাশ সরকার, ইউপি সদস্য আবদুল খালেক, নুরুল আবছার, উজ্জ্বল দেবনাথ, সম্রাট দেবনাথ, জসিম উদ্দিন অভি।

এ বিভাগের অন্যান্য