পঞ্চগড়ে সালানা জলসা বন্ধ, সংঘর্ষে ১ যুবকের মৃত্যু

সিলেটের সময় ডেস্ক ঃ

 

আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে রক্তাক্ত হয়েছে পঞ্চগড়। দফায় দফায় চলছে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার (০৩ মার্চ) জুমার নামাজের পর থেকে চলে এ সংঘর্ষ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করেছে।

এদিকে সংঘর্ষে আহত হয়ে আরিফুর রহমান নামের এক তরুণ স্বেচ্ছাসেবী নিহত হয়েছেন। তার বাড়ি পঞ্চগড়ের মসজিদপাড়া এলাকায়। তিনি ওই এলাকার ফরমান আলীর ছেলে। গুলির আঘাতে মাথায় মারাত্মক জখম হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়।

আহমদিয়া সম্প্রদায়ের মাসিক পত্রিকা আহ্বানের সম্পাদক মাহমুদ আহমদ সুমন বলেন, উগ্র ধর্মালম্বীরা আমাদের প্রত্যেকটি বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। আমাদের ২৫-৩০ জন আহত হয়েছেন। এখানে একজন মারাও গেছেন।  তবে তার মুখ বিকৃত করে দেওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। আমরা জলসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি।

তবে এ ঘটনায় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায় নি।

এ বিভাগের অন্যান্য