খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিলেটের সময় ডেস্কঃ

 

খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. মিজান (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মী সিরাজুল ইসলাম জানান, তারা খিলগাঁও নন্দীপাড়া গোলাবাড়ি ব্রিজের পাশে একটি তিন তলা ভবনের ছাদে ঢালাইয়ের কাজ করছিলেন। বিকেল পাঁচটার দিকে অসাবধানতাবশত মিজান পা পিছলে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল, সেখান থেকে রাত সাড়ে আটটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন বিষয়টি খিলগাঁও থানাকে অবিহিত করা হয়েছে। তবে নিহতের নিকটাত্মীয় না আসায় তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের অন্যান্য