অটোরিকশা উল্টে চা বিক্রেতার মৃত্যু, আহত ৩
টাঙ্গাইলের ঘাটাইলে অটোরিকশা উল্টে খন্দকার ফরিদ (৫০) নামের এক চা বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ তিনজন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের গুনগ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার।
