টাঙ্গাইলে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
সিলেটের সময় ডেস্কঃ
বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদ। সমাবেশ শেষে মিছিল করার সময় পুলিশ বাধা দেয়।
শুক্রবার বিকালে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করার সময় পুলিশ তাদের বাধা দেয়।
পুলিশের বাধা উপেক্ষা করে প্রেস ক্লাবের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। যদি এ দাবি না মানা হয় তাহলে সামনে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। এছাড়াও সরকারের সমালোচনা করেন বক্তারা।
এ সময় জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব শামিমুর রহমান সাগরের সঞ্চালনায় বক্তব্য দেন- গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক শাকিলুজ্জামান, সদস্য মাহফুজুর রহমান শাওন, জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম প্রমুখ।
