স্কুলছাত্রী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

সিলেটের সময় ডেস্কঃ

বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক যুগ পর রায় ঘোষণা করা হয়েছে। রায়ে হায়দার আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও তার এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত হায়দার আলী বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। রায় ঘোষণার সময় হায়দার আলী আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (স্পেশাল পিপি) আশেকুর রহমান সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।

স্পেশাল পিপি জানান, ২০১১ সালের ২৭ মে রাত সাড়ে ৮টার দিকে হায়দার তার প্রতিবেশীর বাড়ি পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন। সে সময় ওই ছাত্রীর বাবা-মা বাড়িতে ছিলেন না। পরে ধর্ষণের বিষয়টি ওই ছাত্রী তার মাকে জানায়। ছাত্রীর মা পরেরদিন হায়দার আলীকে আসামি করে গাবতলী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলার প্রায় এক যুগ পর সোমবার দুপুরে আদালত রায় ঘোষণা করেন। আসামিকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য