যুবলীগ নেতাকে তুলে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ

সিলেটের সময় ডেস্কঃ

রাজশাহীতে দায়ের করা হত্যাচেষ্টা ও ছিনতাই মামলা তুলে না নেওয়ায় যুবলীগ নেতাকে তুলে নিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী যুবলীগ নেতার নাম জামিল আক্তার রবিন। তিনি রাজশাহী নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামিল বলেন,‘গত শনিবার রাত ৮টার দিকে আমি কাজ শেষ করে বাড়িতে ফিরছিলাম। এ সময় ভদ্রা মোড়ের অতিথি হোটেলের সামনে গেলে তরিকুল ইসলাম তরিক ও সনেটসহ ৭-৮ জন আমাকে তুলে বালিয়াপুকুর এলাকার একটি নির্জন জায়গাতে নিয়ে যান। পরে সেখানে আমার করা ২০১৩ সালে হামলার যে মামলা আছে সেটি তুলে নিতে বলা হয়। ’

তিনি আরো বলেন, ‘আমি তাদের মামলা তুলতে সময় লাগবে জানালে তারা আমাকে অস্ত্রের পেছন ও ধারালো চাকু দিয়ে আঘাত করে। এতে প্রচণ্ড রক্তক্ষরণ হলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে আমাকে স্থানীয়রা উদ্ধার করে একটি ওষুধের দোকানে নিয়ে যান। সেখান থেকে আমার পরিবারের লোকজন আমাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতলে নিয়ে যান। ’

তবে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ বিভাগের অন্যান্য