খেলতে গিয়ে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
সিলেটের সময় ডেস্কঃ
ময়মনসিংহের ফুলপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, ওই গ্রামের ওসমান গনির মেয়ে আছিয়া খাতুন (৪) ও সাইদুল ইসলামের মেয়ে তানিয়া (৩) খাতুন। তারা দুইজন চাচাতো বোন বলে জানা গেছে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আছিয়া ও তানিয়া তাদের কয়েকজন সহপাঠীর সঙ্গে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে থাকে। এ সময় আকিস্মকভাবে তারা দুজন পুকুরে পড়ে ডুবে যায়। পরে চাচাতো ভাই জুবায়ের (৪) বাড়িতে খবর দিলে স্বজনরা এসে তাদের মৃতদেহ উদ্ধার করে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়।
