ধর্মীয় অনুভূতিতে আঘাত, ফেসবুকে স্ট্যাটাস: চুনারুঘাটে যুবক আটক

সিলেটের সময় ডেস্কঃ

ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত জনিত পোস্ট দেওয়ার অভিযোগে সঞ্জয় রবিদাস (২৩) নামে  এক যুবককে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা  পুলিশ।  মঙ্গলবার  (৬ ডিসেম্বর ) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার সঞ্জয় রবিদাস চুনারুঘাট   উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাও  গ্রামের অভিমান্য রবি দাসের   ছেলে। এর আগে গতকাল সোমবার দিবাগত-রাতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলী আশরাফ এর নেতৃত্বে একদল পুলিশ দারাগাও বাজার থেকে সঞ্জয় রবিদাসকে  গ্রেফতার করেন।

পুলিশ ও অভিযোগ সুত্রে জানায়, সঞ্জয় রবিদাস  তার নিজ নামের ফেসবুক আইডি থেকে প্রায়শই মুসলিম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে ধর্মীয় উসকানিমূলক এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতজনিত বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট দিয়ে আসছিলেন। গত ১ ডিসেম্বর বিকেলে তার নিজ আইডি   Rds Sanjoy এর ফেইসবুক ওয়ালে “ইসলাম ধর্ম কোন ধর্মই না আল্লাহ বলতে কিছু নাই আমাদের দেবতা আছে” মর্মে ধর্মীয় উস্কানি মূলক ফেইসবুকে স্ট্যাটাস দেন। পরে এ নিয়ে এলাকার মুসলিম  সম্প্রদায়ের প্রতিক্রিয়া সৃষ্টি হয়।  পরে গোপন সংবাদের  ভিত্তিতে দারাগাও  এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে ।  এ তথ্য নিশ্চিত করে রাতে  চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আলী আশরাফ জানান,   ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে বিভ্রান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাতের দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সঞ্জয় রবিদাসের বিরুদ্ধে  বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মো: জুনাব আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য