সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
সিলেটের সময় ডেস্কঃ
নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে লাম নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু। রবিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বিনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশুটি ওই গ্রামের মামুন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মামুন মিয়া বাড়ি থেকে দোকানে বিদ্যুতের সংযোগ নেন।
রবিবার সন্ধ্যায় অসাবধানতাবশত শিশু লাম ওই সংযোগ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি, তবে থানায় কেউ অভিযোগ করেনি।
